কীভাবে অনুরোধ করবেন
- অ্যাপ থেকে: Lokkho MCQ খুলুন → অ্যাকাউন্ট → "অ্যাকাউন্ট ও তথ্য মুছুন"। পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন (Google বা কোড দিয়ে লগইন করলে টিক দিন), তারপর অনুরোধ পাঠান।
- ওয়েবসাইট থেকে: lokkho.app-এ লগইন করে প্রোফাইল সেটিংস খুলুন এবং পাতার নিচে "মুছে ফেলার অনুরোধ" বেছে নিন। প্রোফাইল সেটিংসে যান
- ইমেইলে: লগইন করতে না পারলে অ্যাকাউন্টের ইমেইল (বা মোবাইল নম্বর) থেকে আমাদের লিখুন যে অ্যাকাউন্টটি মুছে ফেলতে চান। [email protected]
যা মুছে ফেলা হয়
- প্রোফাইল: নাম, ইমেইল, মোবাইল নম্বর, প্রতিষ্ঠান ও জেলা।
- অনুশীলন, পরীক্ষা ও অগ্রগতির রেকর্ড, রিভিশন কার্ড, সংরক্ষিত প্রশ্ন ও স্টাডি প্ল্যান।
- মেন্টরের কাছে পাঠানো লেখা, ফিডব্যাক ও ফোরামের লেখা (থ্রেডে আপনার নামের জায়গায় "মুছে ফেলা অ্যাকাউন্ট" দেখাবে)।
- নোটিফিকেশন, ডিভাইস, পুশ টোকেন ও লগইন সেশন।
যা রাখা হয়, কতদিন
পেমেন্টের রেকর্ড (প্যাকেজ, টাকার পরিমাণ, তারিখ ও ওয়ালেট ট্রানজেকশন আইডি) বাংলাদেশের আইন অনুযায়ী যতদিন রাখতে হয়, শুধু ততদিন রাখা হয় — আপনার নাম ও যোগাযোগের তথ্য সরিয়ে। এর বাইরে কিছুই রাখা হয় না।
কত সময় লাগে
অনুরোধের ৩০ দিনের মধ্যে মুছে ফেলা হয় এবং ইমেইলে জানানো হয়। এর আগে অ্যাপ বা ওয়েবসাইটের একই জায়গা থেকে অনুরোধ ফিরিয়ে নিতে পারবেন। ফোনে ডাউনলোড করা প্রশ্ন অ্যাপ থেকে লগআউট বা অ্যাপ আনইনস্টল করলেই সরে যায়।
আপনার তথ্য কীভাবে ব্যবহার হয়, বিস্তারিত: গোপনীয়তা নীতি